ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।
বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এসময় আতঙ্কে মানুষজন ঘর থেকে বের হয়ে আসে। তবে কোনও হতাহতের খবর জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।