ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক , প্রবীণ বামপন্থী নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কমিটি গভীর শোক জানিয়েছে।
আজ মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাতে এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রবীণ বামপন্থী নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর আজ মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাত ১০ টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আরও পড়ুন : প্রবীণ বাম রাজনীতিবিদ কমরেড মুবিনুল হায়দার আর নেই