ডেস্ক রিপোর্ট

৭ জুলাই ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের শোক

আপডেট টাইম : জুলাই ৭, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী’র মৃত্যুতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের শোক প্রকাশ ।

বিবৃতিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রোকেয়া খাতুন, পুরবী চক্রবর্ত্তী, জান্নাতুল মাওয়া, আফসান লুনা, মাসুমা,. নুরজাহান রেখা, রিশতা রাহি, লক্ষী রানী পাল, স্বর্ণালি আচার্য্য ও ইয়াসমিন টুম্পা আজ এক বিবৃতিতে বলেন, ‘কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ভারতের বিভিন্ন জায়গায় সংগঠন গড়ে তুলেছিলেন। ১৯৭২ সাল থেকে নিজ দেশ বাংলাদেশে মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্ত্বিতে একটি সঠিক বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। ব্যক্তিগত পরিবারকেন্দ্রিক জীবনের মোহ পরিত্যাগ করে সামাজিক মুক্তির লড়াইয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জীবনসংগ্রাম এদেশের বিপ্লবী কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি ৬ জুলাই রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকার এক হাসপাতালে মৃত্যু বরণ করেন । তাঁর স্মৃতির প্রতি আমাদের সশ্রদ্ধ লাল সালাম।’

শেয়ার করুন