ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রগতিশীল নারী সংগঠনসমূহের সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ সাধারণ সম্পাদক আমেনা আক্তার এক যৌথ বিবৃতিতে কমরেড মবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এই দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী গতকাল ৬ জুলাই ২০২১, রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী আন্দোলন এক অন্যতম ব্যক্তিত্বকে হারালো।