ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ৩:০৪ অপরাহ্ণ

ভারতে ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। গত ১১১ দিনে এটি সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দুইশ।

গত ২৪ ঘন্টায় একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৭ জন।

দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ২৮১ জন।

ভারতে এখন করোনা শনাক্তের হারও নিচের দিকে। ১৫ দিন ধরে করোনা শনাক্ত হচ্ছে ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ।

শেয়ার করুন