ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ১১:৪২ অপরাহ্ণ

প্রবীণ বাম রাজনীতিবিদ কমরেড মুবিনুল হায়দার আর নেই

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: প্রবীণ বাম রাজনীতিবিদ বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর চলে গেলেন না ফেরার দেশে। আজ মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাত ১০ টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮৮ বছর বয়সে মারা যান।

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী ‘অধিকার বিডিকে’ এই তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের প্রাণন্তকর চেষ্টায়ও কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে বাঁচানো যায়নি, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মানস নন্দী বলেন, ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ জুন কমরেড মু‌বিনুল হায়দার চৌধুরীকে নন ইন‌ভে‌সিভ ভে‌ন্টিলেশনে নে‌য়া হয়েছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অ‌ক্সিজের দেয়ার পরও তাঁর শরীরের অ‌ক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমে আসছিল তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বাসদ (মার্কসবাদী) দলীয় সূত্রে জানা যায়, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হবে এবং তার শেষ ইচ্ছা অনুসারে ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য মরদেহ হস্তান্তর করা হবে।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এর আগে শহীদ মিলনের সমাধিস্থলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাসদ (মার্কসবাদী) তিনদিনব্যাপি শোক পালনের কর্মসূচি নিয়েছে। সকল দলীয় কার্যালয়ে এই তিনদিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী দীর্ঘ‌দিন ধরে নানা জ‌টিল রোগে ভুগ‌ছিলেন। গত তিনমাস ধ‌রে মেরুদ‌ন্ডের ফ্র্যাকচার, হাত ও পায়ের প্যারালাই‌সিস, বেড সোর ও নিউ‌মো‌নিয়ার ‌চি‌কিৎসার জন্য তাঁকে বারবার ভ‌র্তি করতে হয়েছে। সর্ব‌শেষ গত ২৭ জুন তাঁর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে পুনরায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। মাস্কে অক্সিজেন দেওয়ার পরও রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকলে তাঁকে ২৮ জুন দুপুরে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২০লি/মিনিট অক্সিজেন সরবরাহেও অক্সিজেন স্যাচুরেশন ৮৪-৮৫র ওপরে না ওঠায় বর্তমানে তাঁকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চ মাত্রার অক্সিজেন দেয়া হচ্ছে। ফুসফুসে নিউমোনিয়ার কারণে তাঁর শ্বাসকষ্ট বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তাঁকে রক্ত দেয়া হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কা জনক পর্যায়ে ছিল।

শেয়ার করুন