ডেস্ক রিপোর্ট

২৩ জুন ২০২১, ১০:৩১ অপরাহ্ণ

জয়পুরহাটে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : জুন ২৩, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে জন্ম হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির।

টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। দলটি জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই দলের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ( ২৩ জুন) বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে দলীয় কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী (জিপি) সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,শুরুতে আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে প্রসার ঘটে আওয়ামী লীগের। প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক। জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন। তাইতো ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ’- এই তিনটি নাম ইতিহাসে একই সূত্রে গাঁথা।

এছাড়াও বলেন,দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির ছাত্র আন্দোলন, ৬৬’র ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের যুগান্তকারী নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে জয়ী হওয়ার গৌরব রয়েছে আওয়ামী লীগের।

দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছিল, ঠিক তখনই আঘাত হানে ঘাতকরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়।বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। করোনা মহামারীতে সারা বিশ্ব যখন থমকে দাড়িয়েছে আমাদের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারনে করোনাকে নিয়ন্ত্রণ রেখেছেন।

 

শেয়ার করুন