ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি আদায়ে ঢাকা মুখি কর্মসূচি ঘোষনা

আপডেট টাইম : জুন ১৭, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য ও বদলি-অস্থায়ী খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যেগে আজ সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য’র সমন্বয়ক রুহুল আমিন। অন্যদের মধ্যে পরিস্থিরি তুলে ধরে বক্তব্য রাখেন- বদলি-অস্থায়ী খুলনা যশোর আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক হামজা গাজী, খালিশপুর জুট মিলের শ্রমিকনেতা আলমগীর কবির, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ন কবির, স্টার জুটমিলের বদলি কমিটর সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সহ-সভাপতি ফরিদ মল্লিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা-যশোর অঞ্চলের বিভিন্ন পাটকল গুলোর শ্রমিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিগন। এছাড়াও উপস্থিত ছিলেন , লেখক শিবির, ছাত্র ফেডারেশন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও গন সংগঠনসহ সমুহের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি আদায়ে ৩ দফা কর্মসূচি ঘোষনা দেওয়া হয় ।

ঘোষনা দেওয়া কর্মসূচি হল :

১. আগামী ২৪ জুন ডিসি অফিস বরাবর স্বারক লিপি পেশ।
২. ৩০ জুন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান- সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি পেশ।
৩. দাবি আদায় না হলে ঢাকা থেকে আমরন অনাশন কর্মসূচি ঘোষণা।।

শেয়ার করুন