ডেস্ক রিপোর্ট
১৪ জুন ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চলচ্চিত্র নায়িকা পরীমণির মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক নম্বর আসামি নাসির উদ্দিন মাহমুদকে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার (১৪ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ জানান, নাসির উদ্দিনকে উত্তরার ১ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে মামলার তদন্ত সংস্থা সাভার থানা পুলিশে হস্তান্তর করা হবে।