ডেস্ক রিপোর্ট
৮ জুন ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আরোপিত কর বাতিল করা সহ শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ ও করোনা সংকট মোকাবেলায় শিক্ষা বৃত্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাত কলেজ সংসদ বিক্ষোভ সমাবেশ করেছে টিএসসির রাজু ভাস্কর্যে।
ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক খাইরুল হাসান জাহিনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজুল্লাহ বলেন “শিক্ষায় ট্যাক্স আরোপ করে এই সরকার শিক্ষাকে ব্যাবসায় পরিনত করলো। শিক্ষা খাতে আজ দুর্দশার দায় রাষ্ট্রকে নিতে হবে। শিক্ষায় বাজেটের ২৫ভাগ বরাদ্দ না করলে এই বাজেটকে প্রত্যাখ্যান করা হবে”।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের নেতা সুমাইয়া সেতু, প্রিতম ফকির, জুবায়ের প্রধান প্রমুখ।