ডেস্ক রিপোর্ট

৪ জুন ২০২১, ৬:২১ পূর্বাহ্ণ

বার্সায় থেকে যাচ্ছেন কোম্যান

আপডেট টাইম : জুন ৪, ২০২১ ৬:২১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রোনাল্ড কোম্যানই বার্সেলোনার কোচের দায়িত্বে থাকছেন।

বৃহস্পতিবার ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে ‘খোলামেলা’ আলোচনা হয়েছে কোম্যানের। এরপর লাপোর্তা নিশ্চিত করেছেন কোম্যানের থেকে যাওয়ার বিষয়টি।

কোম্যানের সঙ্গে বার্সার চুক্তি ২০২২ সাল পর্যন্ত। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছিল, কোম্যানের চাকরি সুতোয় ঝুলছে। শেষ পর্যন্ত এ দফায় টিকে গেলেন ডাচ কোচ।

বার্সা সভাপতি লাপোর্তা যদিও আগেই আভাস দিয়েছিলেন, কোম্যানকেই কোচ হিসেবে রেখে দিচ্ছেন তারা।

কোম্যান ২০২০-২১ মৌসুমের শুরুতে বার্সার দায়িত্ব নেন। তার অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সা কেবল কোপা দেল রে শিরোপা জেতে। কিন্তু ২০০৮ সালের পর নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে লিগে হয়েছে তৃতীয়।

এদিকে কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে সাবেক ফুটবলার জর্ডি ক্রুইফকে সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা।

শেয়ার করুন