ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ

স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : মে ৩১, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন