ডেস্ক রিপোর্ট
২৮ মে ২০২১, ৯:২৫ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও এ প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত।
প্রধান শিক্ষকের নিরাপত্তা প্রদান ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে আজ ২৮ মে ( শুক্রবার) নগরীর প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র নেতা মোঃ মুসা মিয়া, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আমিনুল ইসলাম রিংকু, শ্রমিক নেতা মঞ্জুরুল হাসান।
সভা পরিচালনা করেন জেলা সদস্য ঐশ্বর্য সরকার।
বক্তারা বলেন, গত ২৭ মে বারোইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা খানম উক্ত স্কুলের দপ্তরি রাকিবকে ডেকে পাঠান এবং স্কুল পরিষ্কার করতে বলেন। এতে মাদকাসক্ত রাকিব ক্ষিপ্ত হয়ে বলে বন্ধ থাকা স্কুল সে পরিষ্কার করতে পারবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে সে প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে। পরবর্তীতে পারিবারিকভাবে হুমকি দেয়।
শিক্ষকের পরিবার চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ারও দাবি জানান বক্তাগণ।