ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১

আপডেট টাইম : মে ২৪, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

শেয়ার করুন