ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২১, ৯:৪৫ অপরাহ্ণ

মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় আহত দুই শতাধিক

আপডেট টাইম : মে ২৪, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় এলআরটি কেলালা জায়া লাইনে দুই ট্রেনের মধ্যে এক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

সোমবারের ওই দুর্ঘটনায় আহত আরও ১৬৬ জনের অবস্থা তেমন গুরুতর নয় বলেও নিশ্চিত করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন