ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২১, ১০:০২ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

আপডেট টাইম : মে ২২, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, দুর্নীতিবাজ আমলাদের বিচার, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি আইন বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল।

আজ শনিবার ২২ মে সন্ধ্যা ৭ টায় টিএসসির রাজু ভাষ্কর্য হতে মশাল মিছিলটি শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগুর সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা জয় রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সাধারন সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল।

তিনি বলেন “রোজিনা ইসলামের নামে একটি ভুয়া মামলা দেয়া হয়েছে। বাকস্বাধীনতা ও কথা বলার অধিকারের উপর আওয়ামী সরকারের এমন নির্লজ্জ হস্তক্ষেপের আমরা নিন্দা জানাই। জনগণের ভোটের অধিকার হরণ করে আমলাদের উপর ভর করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। বিভিন্ন ধরণের উপনিবেশিক আইন দিয়ে তারা মানুষকে নির্যাতন করে যাচ্ছে।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু।

শেয়ার করুন