ডেস্ক রিপোর্ট

২০ মে ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়লি হামলার প্রতিবাদে জয়পুরহাটে সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

আপডেট টাইম : মে ২০, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি:: ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনের ভূখন্ড ফিরিয়ে দেওয়ার দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন (CMB), জয়পুরহাট জেলা শাখা।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১২টায় জেলা শহরের ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ, সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি , নির্যাতনকারী দুর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জয়পুরহাট জেলা সমন্বয়ক কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব শাহজামান তালুকদার, জেলা সদস্য, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্র কাউন্সিলের আহ্বায়ক রেহেনা পারভিন খুশি প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি , নির্যাতনকারী দুর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার করতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকান্ড- চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতি বছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকান্ড- চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।

সাম্যবাদী আন্দোলনের নেতা ওবায়দুল্লাহ মুসা বলেন, ইসরাইল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

শেয়ার করুন