ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ২:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: পদ্মা সেতু দেখে বাড়ি ফেরার পথে ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযায় সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তিন বন্ধুকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।
গতকাল মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যান তূর্য, রাউফুর ও শাহীনুর। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ফরিদপুরের নগরকান্দায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হন। তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়াশুনা করতেন।