ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপি গ্রেপ্তার

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৫:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ শাহজাহান চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বাস করলেও ঈদ করতে আগের দিন রাতে গ্রামের বাড়িতে আসেন তিনি। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

শেয়ার করুন