ডেস্ক রিপোর্ট
১২ মে ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১১ মে ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গত শুক্রবার ও গতকাল সোমবার ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরাইলী বাহিনীর হামলা এবং পাঁচশতাধিক ফিলিস্তিনী নাগরিকের আহত হওয়া ও গাজায় ইসরাইলী বিমান হামলায় ২০ জনের অধিক ফিলিস্তিনীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মধ্যপ্রাচ্যে অবৈধ দখলদার জায়নবাদী ইসরাইলী হামলার প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সা¤্র্যবাদের নেতৃত্বে বিশ্বসা¤্রাজ্যবাদী গোষ্ঠী জোর করে ফিলিস্তিনীদের আবাসভূমি দখল করে ইসরাইল নামক রাষ্ট্র ঘোষণা করে ইহুদীদের বসতি স্থাপন করে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে সমস্যার বীজ বপন করেছে। যার ফলে মার্কিন মদদে ইসরাইলী জায়নবাদী সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দস্যুবৃত্তি সন্ত্রাস চালিয়ে অশান্তি তৈরি করে চলেছে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতিবছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনীদের উপর হামলা ও হত্যাকান্ড চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটি কয়েক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
বিবৃতিতে জেরুজালেমে ইসরাইলী হামলা বন্ধ, জেরুজালেমসহ ফিলিস্তিনীদের আবাসভূমি ফিলিস্তিনীদের ফিরিয়ে দেয়া এবং ইসরাইলী সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববিবেক সোচ্চার হওয়ার আহ্বান জানান।