ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

বাধা উপেক্ষা করে বরিশালে বাসদের ভ্রাম্যমান “মানবতার বাজার” চালু

আপডেট টাইম : মে ৯, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী পরিবারকে খাদ্যসহায়তা দেয়ার জন্য গত ৬ মে বরিশালের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাসদের “মানবতার বাজার” চালু হয়। কিন্তু খাদ্যসহায়তা কর্মসূচী শুরু হলেও রাজনৈতিক চাপে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ভেন্যু দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলেও একই রাজনৈতিক চাপে কেউই এগিযে না আসায় বাসদের খাদ্যসহায়তা কর্মসূচীর স্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে কোন স্থান নির্ধারণ না হওয়ায় বাসদ আজ রোববার, ০৯ মে থেকে ভ্যানে ভ্যানে খাদ্যসামগ্রী নিয়ে ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ শুরু করেছে।

নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে ‘ভ্রাম্যমান মানবতার বাজার’ থেকে দুই শতাধিক শ্রমিক পরিবারকে এবং আমতলার মোড়ে দুই শতাধিক শ্রমিক পরিবারকে চাল-ডাল-তেল-আলু-চিনি-দুধ-সেমাই-শাকসবজিসহ ১১ ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদারসহ
বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, এই কর্মসূচীতে বাসদ নেতৃবৃন্দ সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। মানবতার বাজারে সহযোগিতা করতে চাইলে বিকাশ করা যাবে ০১৭১১২২৭৫১৯,০১৭২৩৭০৯১৫৫ অথবা নগদ: ০১৭১১২২৭৫১ এই মোবাইল নম্বরগুলোতে।

শেয়ার করুন