ডেস্ক রিপোর্ট

৫ মে ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

আগামীকাল সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

আপডেট টাইম : মে ৫, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: চাল, ডাল, তেল-নুন-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা, ঈদের আগেই গার্মেন্টসসহ সকল শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে আগামীকাল সিলেটে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ করবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ৬ মে ২০২১ বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অন্যান্য দাবির মধ্যে আছে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার, গণবণ্টন ব্যবস্থা চালু এবং স্বল্প আয়ের মানুষদের সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা।

বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সভা মঙ্গলবার (০৪ মে) নগরীর রাজা ম্যানশনস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমেদে, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মোখলেসুর রহমান।

সভায় আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন