ডেস্ক রিপোর্ট
৪ মে ২০২১, ১০:৩১ অপরাহ্ণ
তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪মে) দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে চারটায় পৃথক দু’টি স্থানে বজ্রপাতে ওই দুইজনের মৃত্যু হয়।মৃতরা হলেন করমতি রবি দাস(১৬) লক্ষী রানী দাশ(৫৫)।
এলাকাবাসী ও উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস দুপুর আড়াইটায় বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত রতিশ সরকারের স্ত্রী লক্ষী রানী (৫৫) হাওরে ধান কুড়িয়ে আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।