ডেস্ক রিপোর্ট
৩ মে ২০২১, ৮:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনার থাবা অবশেষে পৌঁছে গেছে আইপিএলের কঠোরভাবে পালনীয় বায়ো-সিকিউর পরিবেশেও। সর্বশেষ টেস্টে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যে কারণে আহদাবাদে আজ অনুষ্ঠিতব্য বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিলো আইপিএল গভর্নিং কাউন্সিল।
কেকেআরের দুই খেলোয়াড় স্পিনার বরুন চক্রবর্তী এবং পেসার সন্দিপ ওয়ারিরের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর সাপোর্ট স্টাফসহ পুরো কেকেআর দলটিকেই আইসোলেশনে রাখা হযেছে।