ডেস্ক রিপোর্ট

৩ মে ২০২১, ৫:২৬ অপরাহ্ণ

ক্যান্ডি টেস্টে বিশাল ব্যবধানে হার বাংলাদেশ

আপডেট টাইম : মে ৩, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ক্যান্ডি টেস্টে স্বাগতিক শ্রীলঙ্করা বিপক্ষে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ ৫ম দিনে অলআউট হয়ে গেছে মাত্র ২২৭ রানে। ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে ৫ম দিনে ব্যাটিংয়ে নামেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। দিনের শুরুতেই আউট হয়ে গেছেন লিটন। ১৯ রান করা লিটনকে ফিরিয়েছেন প্রভীন। তাইজুলও টিকতে পারেননি বেশিক্ষণ।ধননজয়ার বলে ফিরেছেন ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে।

এরপর ২১ রান যোগ হতেই আউট হয়ে গেছেন শেষ তিনজনও। নবীন লঙ্কান স্পিনারা প্রভীন দুই ইনিংস মিলিয়ে একাই নিয়েছেন ১১ উইকেট।

এর আগে, ৪র্থ দিনে বড় টার্গেট সামনে রেখে ওয়ানডে স্টাইলে ব্যাট শুরু করে ২৬ বলে ২৪ রানে ফেরেন তামিম। ৩৪ রানে যায় ওপেনার সাইফ হাসানের উইকেট। ২৬ রানে ফেরেন নাজমুল শান্তও। ৩২ রানে মুমিনুলের পর ৪০ রানে ফেরেন মুশফিক।

এর আগে, ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্টটি ড্র হয়।

শেয়ার করুন