ডেস্ক রিপোর্ট
২ মে ২০২১, ৮:২৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: করোনা মহামারীর কারণে চলমান লকডাউনে অপ্রাতিষ্টানিক খাতের উপার্যনহীন অসহায় শ্রমিকদের জন্য ত্রাণ সহায়তা চেয়ে সিলেট জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের তালিকা প্রেরণ করেছ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
আজ রোববার (০২ মে) সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার পক্ষ থেকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চলমান লকডাউনে উপার্যনহীন অসহায় শ্রমিকদের জন্য ত্রাণ সহায়তা চেয়ে দুপুর সাড়ে ১২ টায় অপ্রাতিষ্টানিক খাতের ( রিক্শা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, হকার) সিলেট জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের তালিকা প্রেরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক ও স্কপ সিলেট জেলার সদস্য সচিব কমরেড আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম-আহবায়ক প্রণব জ্যোতি পাল, শ্রমিকনেতা শফিকুল ইসলাম কাজল, আলী হোসেন, লাভলু মিয়া প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, অপ্রাতিষ্টানিক খাতের শ্রমিকরা দৈনিক আয়ের উপর নির্ভরশীল কিন্তু করোনা দুর্যোগে ও লকডাউনের কারণে কর্মহীন মানুষ গুলো চরম মানবেতর অবস্থায় অধাহারে-অনাহারে দিনযাপন করছে। তাই এই সংকটকালীন সময়ে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা চেয়ে সিলেট জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের তালিকা প্রেরণ করা হয়েছে।