ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ১:৫২ অপরাহ্ণ

গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: ওবায়দুল কাদের

আপডেট টাইম : মে ১, ২০২১ ১:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে।

শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।

সরকার ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করে ইতোমধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

শেয়ার করুন