ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ১০:১২ অপরাহ্ণ

কারাগারে করোনার বিস্তারে মির্জা ফখরুলের উদ্বেগ

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ১০:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কারাগারে বন্দীরা করোনায় আক্রান্ত হওয়ায় এবং একজন বন্দী মারা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনায় আদালতের কার্যক্রম বাড়াতে অধিক বেঞ্চ গঠনে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রয়েছে। এরই মধ্যে কারাগারে বন্দীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। একই সঙ্গে একজন বন্দী মারা যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এতে করে বন্দী ও তাদের স্বজনদের মধ্য উদ্বেগ বাড়ছে।

তিনি বলেন, ‘কারাগারে যে পরিমাণ বন্দী আছে তাতে সেখানে করোনা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ অসম্ভব। তা ছাড়া কারাগারে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল এবং নাজুক। এ অবস্থায় সেখানে করোনাভাইরাসের বিস্তার ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে’।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশে কারাগারগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কারাগারে রয়েছেন। এমতাবস্থায় চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামি ছাড়া রাজনৈতিক কারণে যারা বন্দী, লঘু অপরাধে বন্দীদের মানবিক বিবেচনায় জামিনের বিষয়টি বিবেচনার জন্য সরকারের অনুরোধ জানাই। পাশাপাশি বেঞ্চ সংখ্যা বাড়ানো হোক। দোষী সাব্যস্ত হওয়া আগে কোনো বন্দী মারা গেলে তাদের ফিরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না’।

শেয়ার করুন