ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ ডা. সামছুল আলম মিলন দিবসে আজ শনিবার (২৭ নভেম্বর ) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
বাসদ এর উদ্যোগে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ গেটে শহীদ মিলনের সমাধীতে এবং সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ’৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের সাবেক ছাত্রনেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ ও কমরেড রাজেকুজ্জামান রতন, আব্দুল কুদ্দুস, মালেক মনসুর, অর্জুন দাসসহ নেতৃবৃন্দ।