ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ২:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মানবতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ ও তাদের ব্যাংক হিসাব জব্দ করার দাবি করেছে বঙ্গবন্ধু ওলামা পরিষদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন এই দাবি করে বঙ্গবন্ধু ওলামা পরিষদ।
হেফাজতের সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম একটি জঙ্গি সংগঠন। ইসলামকে ব্যবহার করে তারা দেশের মানুষের ওপর হামলা করেছে, স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে দেশে অস্থতিশীল করার চেষ্টা করেছে।
তারা আরও বলেন, হেফাজত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোন সম্পর্ক নেই। স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির সাথে সম্পর্ক আছে তাদের।