ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২১, ৭:৫১ অপরাহ্ণ

জয়পুরহাটে ফেন্সিডিল এবং গাঁজাসহ আটকঃ ২

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি ::জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের সময় পুলিশী অভিযানে ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

আজ ২৮ এপ্রিল বুধবার বিকেল ৩ টায় জয়পুরহাট জেলার সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ি কর্তৃক ১২৩ (একশত তেইশ) বোতল ফেন্সিডিল এবং ০৬(ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা পশ্চিম কড়িয়া লকমা গ্রামের বাসিন্দা, মোঃ মাহবুব আলম (৩২), পিতা- মৃত আব্দুল মমিন এবং মোঃ হাবিবুর রহমান (২০), পিতা- মোঃ আলম মন্ডল।

জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মোঃ জামিনুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি, জয়পরহাট থানার ধলাহার ইউনিয়নের বামকৃষ্ণপুর মোঃ বাবলু হোসেন এর বাড়ির পশ্চিম পার্শে কিছু লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন