ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়া এলাকায় নবনির্মিত বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের সাটার খোলার সময় বিষাক্ত গ্যাসে রতন মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া এলাকার অধিবাসী ওয়াজেদ মিয়ার ছেলে মামুন মিয়ার নবনির্মিত বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের সাটার খোলার সময় বিষাক্ত গ্যাসের চাপে শ্রমিক রতন মিয়া নিচে পড়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রতন মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রতন মিয়া সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার বিষাক্ত গ্যাসে রতন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন