ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২১, ২:৩৬ পূর্বাহ্ণ

দ্বিতীয় পরীক্ষায়ও খালেদা জিয়া করোনা পজিটিভ

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২১ ২:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

তবে বেগম জিয়া শঙ্কামুক্ত এবং শারীরিক অবস্থা ভাল বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

এর আগে, শনিবার দুপুরে করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনার দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

গত ১১ই এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদল।

খালেদা জিয়ার ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও সবমিলে ভাল আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।

শেয়ার করুন