ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

১ম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩০২/২

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর অভিষেক সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের। প্রথম দিনেই দলীয় স্কোর তিনশো পেরিয়েছে। তামিম করেছেন ৯০, ফিফটি পেয়েছে মুমিনুল।

দিনের শুরুটা হাসিমুখে। লংকায় টস ভাগ্যে জয়ী মুমিনুল। ব্যাটিংয়ে বাংলাদেশ।

লংকান ক্যাপ্টেন করুণারত্নে অবশ্য তাতে খুশিই হয়েছিলেন। জানিয়েছিলেন জিতলে তিনি নিতে ফিল্ডিংই। কেন সাইফকে খালি হাতে ফিরিয়ে সেটাই দেখিয়েছিলেন বিশ্ব ফার্নান্ডো।

তবে, ঐ পর্যন্তই। বাকি গল্পটা তামিম-শান্তর। পাল্লেকেলেতে সকালের উইকেটে সুইং ঠিকই আদায় করেছেন লাকমল, ফার্নান্ডো, কুমারা পেস ত্রয়ী। তবে, তামিমের কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে ওরা খেই হারিয়েছে দ্রুতই। সকালের সেশনেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ বাংলাদেশের। ১ উইকেটে ১০৬ তুললো বাংলাদেশ।

যেখানে শেষ করেছিলেন, লাঞ্চের পর ঠিক সেখান থেকেই শুরু তামিমের। রানের গতি কমাননি। উইকেটের দুই পাশে শট খেলেছেন সমানে। তবে, নার্ভাস নাইনটিজে পৌঁছে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে উইকেটটা যেন বিলিয়েই দিয়ে এসেছেন।

১৫২ তে ঐ উইকেট পতনের পর ক্রিজে জুটি বাধেন শান্ত-মুমিনুল। তামিমের মত অতটা অ্যাটাকিং ছিলেন না কেউই। তবে, বাজে বল রেহাই পায় নি দুই বাহাতির কাছে। ২ উইকেটে ২০০ তুলে টি ব্রেকে টাইগাররা।

সেশ সেশনে দুজনই যেন ধৈর্য্যের প্রতিমূর্তি। টেস্ট ক্রিকেটে কিভাবে খেলা উচিত সাজিয়ে বসেছিলেন তারই পসরা। নব্বইয়ের ঘরে লম্বা সময় কাটালেও ২৩৫ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ঠিকই পূর্ণ করেছেন শান্ত।

খানিক বাদে, নিজস্ব ল্যান্ডমার্ক ছুঁয়েছেন মুমিনুলও। ১১৭ বলে ফিফটি। ওদের শতরানের জুটিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

শেয়ার করুন