ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২১, ১০:০২ অপরাহ্ণ

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত : আহত ১০

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামে বিরোধপূর্ণ বসত ভিটার দখল নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত হোসেন আহমদ (৬০) এর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতরা গ্রেফতার এড়াতে পালিয়ে বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, একটি বিরোধপূর্ণ বসতভিটার দখল নিয়ে ২০ এপ্রিল বিকেলে ওই গ্রামের শেলু মিয়া ও জাকির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল বিনিময় হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই হোসেন আহমদ নিহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন