ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১, ৮:৫১ অপরাহ্ণ

২২ এপ্রিল থেকে মার্কেট খোলার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সরকার ঘোষিত প্রণোদনা থেকে চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ২২ এপ্রিল থেকে মার্কেট খোলার দাবি জানান তারা।

সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম শাখার নেতারা এ দাবি জানান।

ব্যবসায়ী নেতারা বলেন, মহামারির সময়ে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করতে না পারলেও ট্রেড লাইসেন্স ও ভ্যাটসহ যাবতীয় ফি পরিশোধ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন ব্যবসায়ীরা।

তারা বলেন, লকডাউনের কারণে এ বছরও ব্যবসা পরিচালনা করতে না পারলে, ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসবে।

ব্যবসায়ীরা আরও বলেন, মার্চ, এপ্রিল, মে মাসের বেতন ও ঈদের বোনাস দিতে হবে। এছাড়া দোকান, গোডাউন ভাড়া, ইলেকট্রিসিটি বিলসহ নানা খরচ রয়েছে।

তাদের প্রশ্ন, যদি ব্যবসা পরিচালনা করা না যায়, তাহলে এ খরচ তারা কীভাবে চালাবেন, পরিবার নিয়ে কীভাবে চলবেন?

চট্টগ্রামের প্রায় তিন লাখ ক্ষুদ্র-মাঝারি দোকানের সঙ্গে জড়িত রয়েছে ২০ লাখের অধিক শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সোলেমান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন