ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২১, ৮:২৯ অপরাহ্ণ

আবারও ব্রাজিলে করোনায় মৃত্যু বেড়েছে

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কয়েকদিনের ব্যবধানে ব্রাজিলে আবারো বেড়েছে মৃত্যুহার। করোনাভাইরাসে একদিনে দেশটিতে ৩ হাজার ৬শ’ ৮৭ জনের প্রাণহানি হয়েছে।

আর একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে ৮০ হাজার ১৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখের বেশি। এদিকে ভারতে করোনা সংক্রমণে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে ১ লাখ ৮৫ হাজারের বেশি শনাক্তে, মোট শনাক্ত ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে দেশটিতে।

মহারাষ্ট্রে সংক্রমণের উর্ধ্বগতি কমাতে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে যৌক্তিক কারণ ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেন না। এছাড়া আগামী ১৫ দিন সবকিছু বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আর যুক্তরাষ্ট্রে একদিনে ৮১৯ জনের প্রাণহানি হয়েছে। বিশ্বে একদিনে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৮শ ৪৮ জনের ।

শেয়ার করুন