ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২১, ৫:০২ অপরাহ্ণ

লকডাউনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২১ ৫:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। রবিবার (১১ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ফলে লকডাইনের ওই সাত দিনে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশে যাওয়া-আসা একেবারেই বন্ধ থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

অপরদিকে এয়ারলাইন্সগুলোকে এ সিদ্ধান্ত জানাতে নোটিস জারি করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র জানায়, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া দেশের ভেতরে ফ্লাইট চলাচল বন্ধ ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শেয়ার করুন