ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ

দেশে একদিনে সর্বোচ্চ ৭৭ মৃত্যু, শনাক্ত ৫৩৪৩ জন

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে; যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৫ হাজার ৩৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন হয়েছে। শনাক্তের হার ২০.৪৯ শতাংশ। এর আগে ৮ এপ্রিল ৭৪ জন করোনা রোগীর মৃত্যু হয় যা একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল। আজ সেই রেকর্ড ভাঙল।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

শেয়ার করুন