ডেস্ক রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাই – চুরি বন্ধ,মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১১এপ্রিল) বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এমএ ওয়াদুদ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমেদ, রাছেল মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি-ছিনতাই এর ঘটনায় নগরবাসী আতংকিত।চুরি-ডাকাতি- ছিনতাই রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। প্রশাসনের ভূমিকায় নগরবাসীকে হতাশা করেছে। নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও প্রশাসনের। বক্তারা চুরি -ডাকাতি-ছিনতাই রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নগরজীবনে স্বস্তির পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।