ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ১:১৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী’র মৃত্যুতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম শোক প্রকাশ করেছে ।
আজ মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাতে এক বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী শোক প্রকাশ করে বলেন, ‘কমরেড মুবিনুল হায়দার চৌধুরী কৈশোরোত্তীর্ণ বয়সে বিপ্লবী রাজনীতির সাথে যুক্ত হয়ে সমগ্র জীবন বিপ্লবের জন্যে উৎসর্গ করেছিলেন। ভারতের বিভিন্ন জায়গায় তিনি সংগঠন গড়ে তুলেছিলেন। ১৯৭২ সাল থেকে নিজ দেশ বাংলাদেশে একটি সঠিক বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। ব্যক্তিগত পরিবারকেন্দ্রিক জীবনের মোহ পরিত্যাগ করে সামাজিক মুক্তির লড়াইয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জীবনসংগ্রাম এদেশের বিপ্লবী কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তিনি ৬ জুলাই রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকার এক হাসপাতালে মৃত্যু বরণ করেন । তাঁর স্মৃতির প্রতি আমাদের সশ্রদ্ধ লাল সালাম।