ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ

করিডোর ও বন্দর ইস্যুতে আন্দোলনে নামবে বামপন্থিরা: যৌথ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : মে ১৮, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মানবিক করিডোর, চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরি এবং স্টার লিঙ্ক চুক্তি বাতিলের জন্য বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার যৌথ সভা অনুষ্ঠিত ।

মানবিক করিডোর, চট্টগ্রামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টার লিঙ্ক চুক্তি বাতিলসহ মার্কিন সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক শক্তি সমূহ, বিভিন্ন শ্রেণী-পেশা ও জনগণকে সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজ ১৭ মে শনিবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার এক যৌথ সভা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্কসবাদী)- এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আহ্বায়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সমন্বয়ক মাসুদ খান, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু প্রমুখ।

সভায় বক্তাগণ মানবিক করিডোর, চট্টগ্রামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টার লিঙ্ক চুক্তি বাতিলসহ মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় আমাদের দেশের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিরোধী নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য সম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তিসমূহ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন