ডেস্ক রিপোর্ট

২৫ জুন ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ

লকডাউনে নামতে পারে সেনাবাহিনী

আপডেট টাইম : জুন ২৫, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশ সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ প্রতিপালনে নামতে পারে সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি-পুলিশও এসময় কাজ করবে।

শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের আওতায় থাকবে সারাদেশে। এরপরও আমরা প্রয়োজন হলে বাড়াবো। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ বিজিবি থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে আসতে পারবে না। বিস্তারিত শনিবার প্রজ্ঞাপনে জানানো হবে।

শেয়ার করুন