ডেস্ক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২:৪৭ অপরাহ্ণ
শাবিপ্রবি প্রতিনিধি:: ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোয়াজ্জেম আফরান ও সাধারণ সম্পাদক হিসেবে যায়যায় দিনের প্রতিনিধি হাবিব রহমান মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আফজল হোসেন (এসএনপি স্পোর্টস২৪.কম), যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রিজভী (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম জুয়েল (বার্তাবাহক২৪.কম), প্রশিক্ষণ ও দফতর সম্পাদক শাদমান শাবাব (দৈনিক সিলেটের জমিন) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা আক্তার (জাগ্রত সিলেট)।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- হামিদা আব্বাসী (কুশিয়ারা ভিউ.কম), জুয়েল হাসান (সিলেট আই নিউজ) ও শুভজিৎ রায় (দৈনিক সিলেট)।