ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ

স্বাধীন বাংলার প্রথম পতাকার শিল্পী শিব নারায়ণ দাশের মৃত্যুতে বাসদের শোক

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৯ এপ্রিল ২০২৪ গণমাধ্যমে প্রকাশের জন্য দেয়া এক বিবৃতিতে স্বাধীনতা যুদ্ধের পূর্বে স্বাধীন বাংলাদেশের পতাকার শিল্পি বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুবান্ধবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের পতাকার শিল্পি ছিলেন শিব নারায়ন দাস। যে পতাকা ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রদের পক্ষে উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রনেতা আ. স. ম. আবদুর রব। সবুজ জমিনে লাল বৃত্তের সূর্যের উপর বাংলাদেশের যে হলুদ মানচিত্রটি ছিল, তা অঙ্কন করেছিলেন শিব নারায়ণ দাশ। মুক্তিযুদ্ধের সময় এই পতাকা হাতে নিয়েই মুক্তিযুদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরনপণ লড়াই করেছিল। স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে লাল-সবুজের পতাকাটিই বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

কমরেড ফিরোজ বলেন, শিব নারায়ন দাস ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের স্বাধীনতাকামী রেডিক্যাল অংশের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তাঁর স্বপ্ন ছিল শোষনহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য দেশপ্রেমিক সাহসী মুক্তিযোদ্ধাকে হারালো।

শেয়ার করুন