ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২১, ৭:২৭ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি:: করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে পথচারী, শিশু ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করেছে বন্ধু সমাজ সংঘ জয়পুরহাট জেলা শাখা।
আজ (১৫ জুন) মঙ্গলবার বিকালে সদর উপজেলায় আদিবাসী পল্লী এলাকায় এ কর্মসূচি পালন করে বন্ধু সমাজ সংঘের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বন্ধু সমাজ সংঘের সভাপতি মোঃ সাদমান হোসেন সাদিক, সাধারণ সম্পাদক তানজিদ, সাংগঠনিক সম্পাদক মুসফিক দপ্তর সম্পাদক মিম, সদস্য শাহিন, সাদিয়া প্রমূখ।
জেলা বন্ধু সমাজ সংঘের সভাপতি সাদমান জানান, দেশের অন্যান্য জেলার মতো জয়পুরহাটেও প্রতিনিয়ত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। অধিকাংশ মানুষের মাস্ক না পড়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মাস্ক বিতরণ করার পরেও মানুষ মাস্ক পড়ছে না। তাই মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। বন্ধু সমাজ সংঘের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক তানজিদ জানান, করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বেড়েই চলেছে। কিন্তু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলছেন না। তাই করোনার ভয়াবহতা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে সচেতনামূলক প্রচারণা চালিয়েছে বন্ধু সমাজ সংঘ জয়পুরহাট জেলা শাখা।