ডেস্ক রিপোর্ট

১৩ জুন ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

বগুড়ায় বাসদের প্রয়াত কেন্দ্রীয় সদস্য জাহেদুল হক মিলুর স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : জুন ১৩, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের প্রয়াত কেন্দ্রীয় সদস্য কমরেড জাহেদুল হক মিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার, ১৩ই জুন, ২০২১ বিকাল ৫:০০টায় বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর পূর্বে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাতে একমিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাসদ জেলা আহব্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। স্মরণসভায় তার জীবন সংগ্রাম তুলে ধরে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক, সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শিব সংকর শিবু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহব্বায়ক দিলরুবা নুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা দফতর সম্পাদক শ্যামল বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বগুড়া জেলা সংগঠক নিয়তি সরকার নিতু প্রমুখ।

স্মরণসভার সভাপতি কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, “স্কুলে পড়াকালীন কমরেড জাহেদুল হক মিলু সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রগতীশীল কর্মকান্ডে নিজেকে নিযুক্ত করেন, পরবর্তীতে ৭১ এ কিশোর বয়সে মুক্তিযুদ্ধে সহযোগীতার কাজ করেন, ৭২ এ জাসদ ছাত্রলীগের সাথে ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়া, দুই দুইবার কারাবরণ, ৮০ সালে জাসদ থেকে বাসদে যুক্ত হন। ৮৭ থেকে ৯০ বগুড়ায় বাসদের জেলার দায়িত্ব পালন করেন, কুড়িগ্রাম জেলায় বাসদ করেন, ২০০৯ সালে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়ে উত্তরবঙ্গের ১৬ টি জেলায় বাসদের কাজ পরিচালনা করেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালনকালে ছোট্ট একটি রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন ২০১৮ সালের ১৩ জুন। তিনি আজীবন সংগ্রাম করে গেছেন বৈষম্যহীন সমাজ নির্মাণের উদ্দেশ্যে। তার জীবন সংগ্রাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই গুরত্ব বহন করে।” সমাজ পরিবর্তনের সংগ্রামী চেতনা আগামীদিনে পথ দেখাবে, সেই পথ অনুসরণ করার আহব্বায়ক জানান তিনি।

কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না বলেন, “ কমরেড জাহেদুল হক মিলু ছিলেন আজীবন বিপ্লবী। তার এই মৃত্যুতে শুধু বাসদের ক্ষতি সাধিত হয়নি, ক্ষতির মুখে পড়েছে বাম আন্দোলনও। তার এই সংগ্রামময় জীবন বলে দেয় তিনি নিজে যেমন সমাজতন্ত্রে স্বপ্ন দেখেছেন, তেমনি তিনি স্বপ্নও দেখিয়েছেন অনেক। তিনি বর্তমান দেখে ভবিষ্যতের দিকনির্দেশনা দেবার ক্ষমতা রাখতেন। তার মৃত্যু হতে পারে না। তিনি বেঁচে থাকবেন ভবিষ্যতের সমাজ পরিবর্তনের লড়াইয়ে-সংগ্রামে।” তিনি সকলের প্রতি সেই সংগ্রাম বেগবান করার আহব্বায়ক জানান।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কমরেড জাহেদুল হক মিলু ছিলেন একজন শ্রমিক দরদি মানুষ যিনি সারা জীবন ধরে ধনী-গরীবের সমাজ ভেঙ্গে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণে নিরবিচ্ছিন্ন লড়াই চালিয়ে গেছেন। তার এই লড়াই আজ শ্রমিক শ্রেণীর সংগ্রাম বেগবানে পাথেয়।

 

শেয়ার করুন