ডেস্ক রিপোর্ট
২ জানুয়ারি ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাকিব বলেছে, সে বক্তব্য দিতে পারে না। আমি বলেছি, তোমার বক্তব্য দেওয়ার দরকার নেই। মাগুরা-১ আসন থেকে আমরা এবার তাকে নমিনেশন দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছি, বক্তব্য দেওয়ার দরকার নেই, তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও। আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে।’
আজ মঙ্গলবার ফরিপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা মঞ্চে ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।