ডেস্ক রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে (দিনের ভোট রাতে অর্থাৎ নিশি ভোটে) হাসিনা সরকার ক্ষমতা দখল করেছে। এর পর থেকে প্রতি বছর ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিশি ভোটের ৫ বছর পূর্তি উপলক্ষে কালো দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আগামীকাল ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ ২৯ ডিসেম্বর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকাল ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করে সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের গণতন্ত্রকামী জনতার প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে সারাদেশেও অনুরূপ কর্মসূচি পালন করার জন্য প্রত্যেক জেলা শাখাগুলিকে আহ্বান জানানো হচ্ছে।