ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৩, ১০:০০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মহিলা ফোরামের নিন্দা

আপডেট টাইম : অক্টোবর ২৭, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে খাগড়াছড়িতে বাঙালি তিন সেটেলার কর্তৃক মারমা নারী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ভূক্তভোগী অভিভাবকসহ ৫ ঘন্টা ধরে থানায় অবস্থান করার পরও মামলা না নেয়ার অভিযোগ উঠেছে যে পুলিশের বিরুদ্ধে তার তদন্ত ও আসামীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ‘মানিকছড়িতে নিজের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ওই নারী চট্রগ্রাম থেকে আসছিলেন। মধ্যরাতে গচ্ছাবিল থেকে চকিবিল যাওয়ার পথে বাঙালি সেটেলার কর্তৃক ধর্ষণের শিকার হন। পরবর্তীতে থানায় মামলা করতে গেলে ৫ ঘন্টা বসে থাকার পরও পুলিশ মামলা নেয়নি। এটা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের চিত্র। যেখানে একজন নারী রাস্তায় নিরাপদে চলতে পারেন না। এমনকি একটি মামলা করতেও তাকে কাঠখড় পোড়াতে হয়। পার্বত্য চট্টগ্রাম সেনা শাসন দ্বারা পরিচালিত হয়। বাঙালি সেটেলার আর পাহাড়ি আদিবাসীদের বিরোধ এই শাসনের ফল। এর আগেও বাঙালি সেটেলার কর্তৃক আদিবাসী নারী নির্যাতিত ও ধর্ষিত হয়েছে। কিন্তু এর কোন সুষ্ঠু বিচার হয় নাই। একটি স্বাধীন দেশের এক অংশ সেনা শাসন দ্বারা পরিচালিত হবে এটাই তো দেশের স্বাধীনতার আকাঙ্খার সাথে প্রহসন।’

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মারমা নারী ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, প্রশাসনের ধর্ষককে রক্ষা করার মনোভাব থেকে দায়িত্বে অবহেলার তদন্ত ও পাহাড়ে সেনা শাসন প্রত্যাহারের দাবি করেন।

শেয়ার করুন